লন্ডনে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ-উল ফিতর
স্টাফ রিপোর্টার :

লন্ডনে মুসলিম উম্মাহ পালন করছে পবিত্র ঈদ-উল ফিতর। সোমবার সকালে সকল মসজিদ ও বিভিন্ন পার্কে ঈদ-উল ফিতর এর নামাজের মাধ্যমে দিনটি পালন শুরু করেন মুসলিম উম্মাহ।
লন্ডনে বসবাসরত বাঙ্গালী কমিউনিটির মধ্যে ঈদ-উল ফিতর পালন হচ্ছে উৎসাহ উদ্দিপণার মধ্য দিয়ে। কমিউনিটির মানুষেরা একই সাথে ঈদের জামাত আদায় করে একে অন্যের সাথে কুশল বিনিময় করেন। পূর্ব লন্ডনের মাইলএ্যন্ড পার্ক, ইস্ট লন্ডন মসজিদসহ বিভিন্ন পার্ক ছিল লোকে লোকারণ্য।




