ইরানে মৃত্যুদণ্ড ও গণগ্রেপ্তার নিয়ে উদ্বেগ জাতিসংঘের
পোস্ট ডেস্ক :

যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাত শুরুর পর ইরানে মৃত্যুদণ্ড ও গণগ্রেফতারের ঘটনা বাড়ছে বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, এই সময়ের মধ্যে ইরানে অন্তত ২১ জনকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এর মধ্যে বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে অন্তত ৯ জন, বিরোধী দলের সদস্য হিসেবে ১০ জন এবং গুপ্তচরবৃত্তির অভিযোগে আরও ২ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ২৮ ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নিরাপত্তা হুমকির অভিযোগে দেশটিতে ৪ হাজারের বেশি মানুষকে গ্রেফতার করেছে ইরানি কর্তৃপক্ষ।
এসব ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। সংস্থাটির মতে, এসব মামলায় বিচার প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করা হয়নি।
মানবাধিকার কর্মকর্তাদের আশঙ্কা, অনেক ক্ষেত্রেই ভিন্নমত দমনের হাতিয়ার হিসেবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হচ্ছে। এতে গ্রেফতার ও শাস্তির প্রক্রিয়ায় মানবাধিকার লঙ্ঘনের ঝুঁকি তৈরি হয়েছে।




