সিলেটে একদিনে গ্রেপ্তার ২৩৩

Published: 23 May 2026

পোস্ট ডেস্ক :

সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য ইমন আচার্যের মৃত্যুর ঘটনায় ২৩৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে ট্রাফিক বিভাগের অভিযানে ১০০টি যানবাহনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে শুক্রবার দিনের বিভিন্ন সময়ে ৬৭ জনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, র‌্যাব সদস্য নিহতের ঘটনায় সিলেট নগরজুড়ে বিশেষ অভিযানে নামে সিলেট মহানগর পুলিশ।

এসব তথ্য নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল ইসলাম।