ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, ৮ যাত্রীর সবাই নিহত

Published: 17 April 2026

পোস্ট ডেস্ক :


ইন্দোনেশিয়ায় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। চালকসহ মোট ৮ জন যাত্রী ছিলেন তাতে। দুর্ঘটনায় তারা সবাই নিহত হয়েছেন। গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার পশ্চিম কালিমান্তান প্রদেশের মেলাউই জেলায় ঘটেছে এই দুর্ঘটনা। ইন্দোনেশিয়ার দুর্যোগ মোকাবিলা দপ্তরের মেলাউই শাখা শুক্রবার দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে।

বেসামরিক এই হেলিকপ্টারটি ছিল একটি এয়াবাস এইচ১৩০ এয়ারক্রাফট। দুর্যোগ মোকাবিলা দপ্তরের মেলাউই শাখার উদ্ধারাকরী বাহিনীর প্রধান নির্বাহী মোহাম্মদ সায়াফি জানিয়েছেন, বৃহস্পতিবার মেলাউইর একটি পাম-বাগান থেকে উড্ডয়নের ৫ মিনিট পরেই হেলিকপ্টারটি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।