পাবনা জেনারেল হাসপাতালের ম্যানহোল থেকে মানুষের কঙ্কাল উদ্ধার

Published: 21 April 2026

পোস্ট ডেস্ক :


পাবনার আড়াইশ শয্যার জেনারেল হাসপাতালের একটি ম্যানহোল থেকে মানুষের কঙ্কালের অংশবিশেষ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে হাসপাতালের পেছনের একটি ম্যানহোলের ভেতর থেকে এসব কঙ্কাল উদ্ধার করা হয়।

হাসপাতাল সূত্র জানায়, হাসপাতালের কয়েকজন ব্যক্তি প্রথমে ম্যানহোলের ভেতরে অস্বাভাবিক কিছু দেখতে পেয়ে কর্তৃপক্ষকে জানান। পরে বিষয়টি থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কঙ্কালের অংশগুলো উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাবনা সদর থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় সাহা বলেন, ‘উদ্ধার হওয়া অংশগুলোর মধ্যে মাথার খুলি, বুকের খাঁচাসহ শরীরের কিছু অংশ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি অনেক দিন আগের মরদেহ, যা পচে কঙ্কালে পরিণত হয়েছে। তবে কঙ্কালটি পুরুষ না নারী, বয়স কত, কিংবা মৃত্যুর সময়কাল—এসব বিষয় এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।’

তিনি আরো বলেন, ‘আমরা সুরতহাল প্রতিবেদন তৈরি করে উদ্ধার করা কঙ্কালের অংশ বিশেষ ডিএনএ পরীক্ষার জন্য ঢাকায় সিআইডির কাছে পাঠাব।

এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’