লুৎফুর রহমান পুনরায় টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র নির্বাচিত
স্টাফ রিপোর্টার :

লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র পদে লুৎফুর রহমান পুনরায় বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। আর এর মধ্য দিয়ে ব্রিটিশ রাজধানীতে এক অনন্য ইতিহাস সৃষ্টি করেছেন তিনি।
তিনি অ্যাসপায়ার পার্টির মুলনেতা।
২০২৬ সালের নির্বাচনে জয়ী হয়ে চতুর্থবারের মতো টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দী ছিলেন লেবারের সিরাজুল ইসলাম।
লুৎফুর রহমান এর আগে ২০১০, ২০১৪ (পরবর্তীতে বাতিল হওয়া) এবং ২০২২ সালে মেয়র নির্বাচিত হয়েছিলেন।




