রামিসা হত্যা
রামিসা হত্যা
অভিযুক্ত সোহেল ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট
পোস্ট ডেস্ক :

রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ। রোববার দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা অহিদুজ্জামান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ চার্জশিট জমা দেন।
চার্জশিটে বলা হয়েছে, প্রধান অভিযুক্ত সোহেল রানার বিরুদ্ধে শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করার অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। অন্যদিকে তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে হত্যাকাণ্ডে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে।
নৃশংস এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করে। তদন্ত শেষে সাক্ষ্য-প্রমাণ ও জব্দকৃত আলামতের ভিত্তিতে আদালতে চার্জশিট দাখিল করা হলো বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।




