মানবতাবিরোধী অপরাধে দুই সাংবাদিক গ্রেপ্তারে অ্যামনেস্টির হস্তক্ষেপ উচিত নয়: চিফ প্রসিকিউটর

Published: 24 May 2026

পোস্ট ডেস্ক :


রাজধানীর শাপলা চত্ত্বর হত্যাযজ্ঞে মানবতাবিরোধী অপরাধে দুই সাংবাদিক গ্রেপ্তারের ক্ষেত্রে অ্যামনেস্টির হস্তক্ষেপ করা উচিত না বলে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। রোববার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্তের বিষয়ে তার কাছে কোনো ধারণা নেই। চিফ প্রসিকিউটর আরও বলেন, জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের ৩১ মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। সংবাদ সম্মেলনে চিফ প্রসিকিউটর সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের প্রসঙ্গ টেনে বলেন, এত বছরেও সাগর-রুনির তদন্ত শেষ না হওয়া দুঃখজনক।

চিফ প্রসিকিউটর বলেন, ট্রাইব্যুনালে যোগ দেয়ার পর ৭টি মামলা পুনরায় তদন্তে পাঠানো হয়েছে। যেগুলো ঈদের পর চার্জশিট দাখিল করা হবে। রামিসা ধর্ষণ ও হত্যা মামলার প্রসঙ্গ টেনে চিফ প্রসিকিউটর বলেন, হাইকোর্টে যাতে মামলাটি দ্রুত শেষ হয় সে বিষয়ে নজর রাখতে হবে।