ভারতে নির্মাণাধীন সুড়ঙ্গ ধস, নিহত বেড়ে ১০

Published: 21 July 2026

পোস্ট ডেস্ক :


ভারতের উত্তর-পূর্বাঞ্চলে নির্মাণাধীন একটি সুড়ঙ্গ ধসে এখন পর্যন্ত ১০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এ ঘটনায় ১২ জনকে জীবিত উদ্ধার করা হলেও এখনো অন্তত ১৮ জন সুড়ঙ্গের ভেতরে আটকা রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে, হিমালয়সংলগ্ন সিকিম রাজ্যে তিস্তা নদীর জলবিদ্যুৎ প্রকল্পের জন্য একটি সুড়ঙ্গ নির্মাণের কাজ চলছিল। গতকাল সোমবার সামারদুং নামের ওই টানেলে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবার দেশটির কর্মকর্তা জানান, এ পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ঘটনার পরপরই উদ্ধার ও তল্লাশি অভিযান চালাচ্ছে জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)।

তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের কারণে সুড়ঙ্গটি ধসে পড়ে।
এ অঞ্চলের মুখ্যমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, উদ্ধার অভিযান এখনও চলছে।