যুদ্ধে শতাধিক ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা ইরানের

Published: 1 April 2026

পোস্ট ডেস্ক :


ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনীর (আইআরজিসি) দাবি, যুদ্ধ চলাকালীন অন্তত ১০০টিরও বেশি ভারী ক্ষেপণাস্ত্র ও ড্রোনের পাশাপাশি অন্তত ২০০টি রকেট নিক্ষেপ করা হয়েছে।

বুধবার আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

এক বিবৃতিতে আইআরজিসি জানায়, বাহরাইনে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটি এবং কুয়েতের আল-আদিরি ঘাঁটিতে অবস্থানরত মার্কিন হেলিকপ্টার ইউনিটেও হামলা চালানো হয়েছে।

এসব হামলায় একটি মার্কিন হেলিকপ্টারও ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে আইআরজিসি।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিতে আইআরজিসি জানায়, এই অভিযান ‘পূর্ণ শক্তি’ নিয়ে চালিয়ে যাবে ইরান।