পাহলভিকে লক্ষ্য করে ‘টমেটোর জুস’ নিক্ষেপ, আটক
পোস্ট ডেস্ক :

ইরানের ক্ষমতাচ্যুত শেষ শাহের নির্বাসিত পুত্র রেজা পাহলভিকে লক্ষ্য করে লাল রঙ ছোড়া হয়েছে। জার্মানির বার্লিনে ঘটেছে এই ঘটনা। খবর টাইমস অব ইসরাইলের।
প্রতিবেদনে বলা হয়েছে, জার্মানির বার্লিনে প্রেস কনফারেন্সের ভবনে বক্তব্য দিচ্ছিলেন পাহলভি। সেখানে তিনি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধবিরতির কড়া সমালোচনা করেন। এরপর সংবাদ সম্মেলন শেষে বের হচ্ছিল। তখনই তাকে এমন অপদস্থের মুখে পড়তে হয়েছে।
তবে পাহলভি শারীরিকভাবে আহত হননি। তার ব্লেজারের পেছনে এবং কাঁধে লাল রঙ পড়েছে। তবে এমন অবস্থাতেও তিনি তার সমর্থকদের উদ্দেশে হাত নাড়ান এবং গাড়িতে উঠে সেখান থেকে চলে যান।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, পাহলভিকে টমেটো জুস নিক্ষেপ করা হয়েছে বলে আপাতত মনে হচ্ছে। তবে ইতিমধ্যে পাহলভিকে লক্ষ্য করে লাল রঙ ছোড়া ব্যক্তিকে আটক করেছে বার্লিন পুলিশ।
জার্মান পুলিশের প্রাইভেসি নিয়ম অনুযায়ী, অভিযুক্তের নাম প্রকাশ করা হয়নি।




