ইরানের নেতৃত্বে আসলে এখন কে?
পোস্ট ডেস্ক :

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় গত ২৮ ফেব্রুয়ারি নিহত হন ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তার মৃত্যুর পর দেশটির নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তার ছেলে মোজতবা খামেনি।
ইরানের রাষ্ট্রীয় প্রধান সব ইস্যুতে মোজতবা খামেনির কথাই চূড়ান্ত বলে গণ্য হবে। তবে সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেয়ার ছয় সপ্তাহের বেশি সময় পার হলেও এখন পর্যন্ত মোজতবা খামেনিকে প্রকাশ্যে দেখা যায়নি। এমনকি তার ছবি বা ভিডিও পাওয়া যায়নি।
তবে ইরান সরকারের একজন ঊর্ধতন কর্মকর্তা দাবি করেছেন, মোজতবা খামেনি নির্দেশনা অনুযায়ী আলোচনাকারীরা কাজ করছেন। এই দলে ইরানের পার্লামেন্টারি স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা আছেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গালিবাফের সঙ্গে দেশটির ইসলামিক রেভ্যলুশনারি গার্ড কর্প্সের (আইআরজিসি) ঘনিষ্ঠ সম্পর্ক আছে। আইআরজিসি শুধু দেশটির সামরিক শক্তি হিসেবে কাজ করেনা, দেশটির নিয়ন্ত্রণের কার্যত ভার এই বাহিনীর ওপর।
যুক্তরাষ্ট্র ও ইসরাইলি হামলায় আইআরজিসি বেশ কয়েকজন ঊর্ধতন কর্মকর্তাকে হারায়, তবে এরপরেও এই বাহিনী দেশটির প্যারালাল সরকার হিসেবে কাজ করছে।




