যুদ্ধ শুরুর পর ইরানে ২১ জনের মৃত্যুদণ্ড, গ্রেপ্তার ৪ হাজারের বেশি : জাতিসংঘ
পোস্ট ডেস্ক :

যুদ্ধ শুরুর পর থেকে ইরানে অন্তত ২১ জনকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে এবং ৪ হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার দপ্তর। খবর আলজাজিরার।
দপ্তরটির তথ্য অনুযায়ী, মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে ৯ জন জানুয়ারির বিক্ষোভের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে, ১০ জন বিরোধী গোষ্ঠীর সদস্য হওয়ার অভিযোগে এবং ২ জন গুপ্তচরবৃত্তির অভিযোগে দণ্ডিত হয়েছেন।
জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার টার্ক এই ঘটনাগুলোতে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, তিনি এসব মৃত্যুদণ্ডে “স্তম্ভিত”।
তিনি আরও বলেন, চলমান সংঘাতের প্রভাবের পাশাপাশি ইরানের জনগণের অধিকার কর্তৃপক্ষের মাধ্যমে “নির্মম ও কঠোরভাবে” হরণ করা হচ্ছে।




