‘অর্থনৈতিক বিপর্যয়ে পাকিস্তান’

Published: 30 April 2026

পোস্ট ডেস্ক :


যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধের কারণের পাকিস্তানের অর্থনীতি বিপর্যয়ের মুখে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।

তবে কী ধরনের বিপর্যয়ের মুখে তা নিয়ে বিস্তারিত কিছু বলেননি শেহবাজ শরিফ। মন্ত্রিসভার বৈঠকে শেহবাজ শরিফ বলেন, যুদ্ধ শুরুর আগে পাকিস্তানের তেল রপ্তানির বিল ছিল ৩০০ মিলিয়ন ডলার, এখন সেটি হয়েছে ৮০০ মিলিয়ন ডলার। এটি পাকিস্তানের অর্থনীতিতে বাড়তি চাপ সৃষ্টি করেছে বলে জানান তিনি।

এমন পরিস্থিতি মোকাবিলায় কর্তৃপক্ষ কাজ করছেন বলে উল্লেখ করেন পাকিস্তানের এই প্রধানমন্ত্রী।
এ ছাড়া বুধবার পাক প্রধানমন্ত্রী বলেন, তার দেশ পশ্চিম এশিয়ায় শান্তি ফেরাতে এবং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বৈঠকে শেহবাজ শরিফ বলেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি তার প্রতিনিধিদল নিয়ে পাকিস্তান সফরে এসে কয়েক দফায় আলোচনা করেছে। এর মধ্যে তার সঙ্গে দুই ঘণ্টাব্যাপী আলোচনা হয়েছে বলে জানান তিনি।

পাকিস্তানের প্রধানমন্ত্রী উল্লেখ করেন, তিনি আশা করছেন এই যুদ্ধ শিগগিরই শেষ হবে।