ছাত্রের সঙ্গে শিক্ষিকার যৌন সম্পর্ক

Published: 10 May 2026

পোস্ট ডেস্ক :


নিজের এক ছাত্রের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের অভিযোগে যুক্তরাষ্ট্রের আটলান্টায় এক স্কুল শিক্ষিকাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি সেখানকার আলেকজান্দার হাই স্কুলে শিক্ষকতা করেন। অভিযুক্ত ওই শিক্ষিকার নাম মারিস নিকোলস। তার বয়স ২৫ বছর। তার বিরুদ্ধে তত্ত্বাবধান বা শৃঙ্খলাজনিত কর্তৃত্বের অপব্যবহার করে যৌন নির্যাতনের দুটি অভিযোগ আনা হয়েছে। শুক্রবার তাকে ডগলাস কাউন্টি জেলে নেয়া হয়। এ পর্যন্ত তিনি জামিন পাননি। অভিযোগ অনুযায়ী, নিকোলস একই ছাত্রের সঙ্গে দু’বার যৌন সম্পর্ক স্থাপন করেন।

একবার ২৩ এপ্রিল স্কুলের একটি কক্ষের আলমারির ভেতরে এবং আরেকবার ২ মে একটি গাড়ির মধ্যে। বৃহস্পতিবার এক বিবৃতিতে ডগলাস কাউন্টি স্কুল সিস্টেম জানায়, আমাদের একটি স্কুলের সঙ্গে যুক্ত একজন ব্যক্তির বিরুদ্ধে ওঠা অভিযোগে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। প্রশাসন আরও জানায়, তারা তদন্ত শুরু করেছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে পূর্ণ সহযোগিতা করবে। বিবৃতিতে আরও বলা হয়, শিক্ষার্থীদের নিরাপত্তাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। অভিযোগে যে আচরণের কথা বলা হয়েছে তা সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং এটি সব কর্মচারীর জন্য নির্ধারিত পেশাগত নীতিমালার লঙ্ঘন।