ইরানের নতুন প্রস্তাব যুক্তরাষ্ট্রকে পাঠালো পাকিস্তান

Published: 18 May 2026

পোস্ট ডেস্ক :


মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে ইরানের দেয়া সর্বশেষ সংশোধিত প্রস্তাব যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করেছে পাকিস্তান। সোমবার (১৮ মে) পাকিস্তানের একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছে।

পাকিস্তানের ওই সূত্র জানায়, মতভেদ কমিয়ে আনতে দুই পক্ষের হাতে বেশি সময় নেই।

পরবর্তীতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই নিশ্চিত করে জানিয়েছেন, পাকিস্তানের মাধ্যমে তেহরানের দৃষ্টিভঙ্গি যুক্তরাষ্ট্রকে জানানো হয়েছে। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলেননি।
অন্যদিকে পাকিস্তানি ওই সূত্রও নতুন এই প্রস্তাবের বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।

গত ৮ এপ্রিল থেকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি চলছে। তবে যুদ্ধবিরতি সত্ত্বেও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে দফায় দফায় হামলার ঘটনা ঘটছে। এমনি হরমুজ প্রণালিতে ইরান ও মার্কিন বাহিনী সংঘর্ষে লিপ্ত হয়েছে।
এনিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সেই সময় বলেছিলেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বিশাল লাইফ সাপোর্টে।

এর আগে যুক্তরাষ্ট্রের ১৪ দফা প্রস্তাবের জবাবে একটি প্রস্তাব দিয়েছিল ইরান। তবে ট্রাম্প তা তাৎক্ষনিকভাবে প্রত্যাখ্যান করে সেটিকে আবর্জনা হিসেবে আখ্যা দেন।
এরপরেই সর্বশেষ ইরান পাকিস্তানের মাধ্যমে সংশোধিত এই নতুন প্রস্তাব পাঠালো।