ইরান যুদ্ধের ফলে মোদির ‘ভারতে বিবাহ’ প্রচারণা তুঙ্গে

Published: 21 May 2026

পোস্ট ডেস্ক :


ভারতে বেড়ে ওঠা শুভাঙ্গী শেঠ ইতালির লেক কোমোর তীরে আলপাইনের চূড়া ও নীল জলরাশির সৌন্দর্যে বিবাহের স্বপ্ন দেখছিলেন। এই স্থানে জর্জ ও আমাল ক্লনি এবং জন লেজেন্ড ও ক্রিসি টাইজেন বিবাহের শপথ গ্রহণ করেন। এখন কয়েক বছর পর মুম্বইয়ের এই বাসিন্দা তার ফ্যান্টাসিকে ছেটে ফেলে ঐতিহ্য ও স্থানীয় সংস্কৃতিকে প্রাধান্য দিচ্ছেন। তিনি বলেন, আমি চাই আমার বিবাহ হোক ঐতিহ্যবাহী ও শিকড়ঘেরা। তিনি আরো বলেন, বিবাহের জন্য ভারতের চেয়ে সুন্দর এবং পবিত্র জায়গা আর হতে পারে না।

এই বক্তব্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিকট গানের সুরের মতো লাগবে। সম্প্রতি এক র‌্যালিতে মোদি বলেন, ডেস্টিনেশন বিবাহের একটি চল হয়েছে এখন। কিন্তু ভাবতে হবে এতে প্রচুর বৈদেশিক মুদ্রা খরচ হয়। মোদি বৈদেশিক মুদ্রা বাঁচাতে চাওয়ার এই ইচ্ছে নতুন না। তবে তার এই চাওয়ায় গতি এনেছে ইরান যুদ্ধ। ভারত তার জ্বালানি চাহিদার ৯০ ভাগ আমদানি করে যার বেশিরভাগই আসে মধ্যপ্রাচ্য থেকে।

ইরান যুদ্ধের ফলে হরমুজ প্রণালি কার্যত অবরুদ্ধ থাকায় ভারতে জ্বালানির মূল্য বৃদ্ধি পেয়েছে। চার বছর পর তারা এক সপ্তাহে ২বার জ্বালানির মূল্যবৃদ্ধি করতে বাধ্য হয়েছে। এতে রুপির অবমূল্যায়ন হয়েছে। মোদি ভারতের ১৪০ কোটি জনতাকে ব্যয় কমানোর আহ্বান জানিয়েছেন। বিদেশের পরিবর্তে দেশেই ছুটি কাটানো এবং ঘরে বসে কাজ করার আহ্বানও জানান তিনি। মোদি ভারতীয়দের স্বর্ণের ব্যবহারও কমানোর আহ্বান জানান। ভারত বিশ্বের অন্যতম শীর্ষ স্বর্ণের ভোক্তা। এই চাপ ভারতকে নিতে হচ্ছে কারণ বর্তমানে ৫ ভাগ অবমূল্যায়নের শিকার হয়েছে রুপি এবং এশিয়ার দেশগুলোর মধ্যে এটি দুর্বল অবস্থায় রয়েছে।

ভারতের কিছু বিখ্যাত বিয়ে: গত কয়েক বছরে ভারতে বেশকিছু আলোচিত বিয়ে অনুষ্ঠিত হয়। এর মধ্যে রয়েছে বলিউড তারকা থেকে শুরু করে ধনকুবেরদের বিবাহ। বর্তমানে বিবাহের বাজার প্রায় ১৩০০০ কোটি ডলার বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ ব্যাংক জেফ্রিস। এটি ভারতে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের পর দ্বিতীয় বৃহত্তম খাত হয়ে দাঁড়িয়েছে। ২০২৪ সালে অনন্ত আম্বানির বিয়ে হয় মুম্বইয়ের জামনগরে। শেখানে অতিথি হিসেবে আসেন বিল গেটস, কিম ও কোল কার্দাশিয়ান, মার্ক জাকারবার্গ ও মোদি সহ বিশ্বের অনেক তারকা।

সেখানে নৃত্য পরিবেশনা করেন সঙ্গীতশিল্পী রিহানা। এর কিছু বছর পূর্বে প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনস বড় আয়োজন করে বিয়ে করেন। বিলাসবহুল বিবাহ পরিকল্পনাকারী বিক্রম শর্মা সিএনএনকে বলেন, অনেক গ্রাহক এখন ঘরোয়া পরিবেশে জাঁকজমক পূর্ণ বিবাহের জন্য আবেদন জানাচ্ছেন। ভারতে বছরে ৮০ থেকে ৯০ লাখ বিয়ে সংগঠিত হয়। পূর্বের তুলনায় এখন বিদেশের পরিবর্তে ভারতেই বিয়ের হার বেড়েছে বলে জানাচ্ছে বিয়ের পরিকল্পনাকারী প্রতিষ্ঠানগুলো।