বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার, দ্রুত ফেরানো হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

Published: 14 June 2026

পোস্ট ডেস্ক :


ইন্টারপোলের মাধ্যমে দুর্নীতি মামলায় অভিযুক্ত সাবেক আইজিপি বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাত পুলিশ কর্তৃক গ্রেপ্তার করা হয়েছে বলে সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি আরো জানান, অতি দ্রুতই তাকে বাংলাদেশে নিয়ে আসা হবে।

রবিবার (১৪ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় এবং প্রথম বাজেট অধিবেশনের ষষ্টতম দিন ৩০০ বিধিতে দাঁড়িয়ে জবাবে তিনি এসব তথ্য দেন। এদিন বিকাল ৩টায় শুরু হওয়া জাতীয় সংসদের অধিবেশনে সভাপতিত্ব করছেন ডেপুটি স্পিকার ব্যাস্টিার কায়সার কামাল।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের সাবেক আইজিপিজি বেনজীর আহমেদ দুবাই পুলিশ কর্তৃক গ্রেপ্তার প্রসঙ্গে এ বিষয়ে আমি মহান জাতীয় সংসদকে অভিহিত করছি যে, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর দুর্নীতি মামলায় অভিযুক্ত পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদকে গ্রেফতারের জন্য ইন্টারপোলের সাথে নিবিড়ভাবে কাজ করার জন্য নিয়োজিত পুলিশ হেডকোয়ার্টার্সের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি ঢাকা কর্তৃক ইন্টারপোলে আবেদন করা হয়। তৎপ্রেক্ষিতে গত ১১ই এপ্রিল ২০২৫ এটা পাঠানো হয়েছিল, আমরা এটা মনিটর করেছি।

 

ইন্টারপোল বেনজীর আহমেদের প্রতি রেড নোটিস জারি করে উক্ত নোটিসের মাধ্যমে ইন্টারপোল কর্তৃক সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করা হয় গ্রেপ্তারের জন্য।
স্বরাষ্ট্রমন্ত্রী সংসদকে জানান, আমি এ মহান সংসদের মাধ্যমে সমগ্র জাতিকে জানাচ্ছি যে গত ১২ জুন সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডাইরেক্টরিয়েট জেনারেল অফ ফেডারেল ক্রিমিনাল পুলিশ ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি আবুধাবি থেকে প্রেরিত একটি ইমেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে জানানো হয়েছে যে, দুর্নীতি মামলায় অভিযুক্ত বেনজীর আহমদকে সংযুক্ত আরব আমিরাত কর্তৃক পুলিশ কর্তৃক গ্রেপ্তার করা হয়েছে এবং তিনি বর্তমানে সেখানে আটক আছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি এই মহান সংসদকে আরো অবহিত করছি যে এনসিবি আবুধাবি জানিয়েছে যে ইউএই ফেডারেল ল নাম্বার ৩৯ অফ ২০২৬ অনুযায়ী গ্রেপ্তারের তারিখ পেতে ৩০ দিনের মধ্যে কুটনৈতিক চ্যানেলের মাধ্যমে আনুষ্ঠানিক এক্সটেডিশন রিকোয়েস্ট প্রেরণ করতে হবে।

উল্লেখ্য, বেনজির আহমদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪২০, ৪৬৭, ৪০৮, ৪৭১ এবং ০১৯ সেকশন এবং ১৯৭৪ এর দুর্নীতি প্রতিরোধ আইনের বাংলাদেশ পাসপোর্ট অর্ডার ১৯৭৩ এর ১১ ধারার সেকশন ১১ মামলা বিচারাধীন রয়েছে।